কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নজর রাখছে জার্মান সংস্থা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। খবর রয়টার্সের।

জিএফজেড জানিয়েছে, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৫.২ নির্ধারণ করা হলেও যাচাই-বাছাইয়ের পর এর কমবেশি হতে পারে। ভূমিকম্পটি ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় ছিল।

তাৎক্ষণিকভাবে দেশটিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। জিএফজেডসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভূমিকম্প-পরবর্তী অবস্থায় নজর রাখছে। তারা বলছে, কম্পনের উৎপত্তি এবং ভূগর্ভস্থ স্থানচ্যুতিসহ বিভিন্ন প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। বিস্তারিত তথ্য পেলে সংবাদমাধ্যমকে জানানো হবে।

সম্প্রতি পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

গত ১০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

এরও আগে রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে জাপান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রেও সুনামি আঘাত হানে। পূর্বপ্রস্তুতি থাকায় এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিশ্বব্যাপী ঘনঘন ভূমিকম্প বাংলাদেশের মতো ঝুঁকিপ্রবণ দেশগুলোর উদ্বেগ বাড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X