কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। খবর শাফাক নিউজের।

শুক্রবার ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে হামলায় ১২ জন, উত্তর গাজায় ত্রাণের অপেক্ষায় ছয়জন এবং গাজা সিটির উত্তর-পশ্চিমে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি।

দুর্ভিক্ষে প্রাণ হারানোদের মধ্যে আছেন দুই মাস বয়সী শিশু রাসেল আবু মাসউদ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ক্ষুধায় ২৭৩ জন মারা গেছেন, যার মধ্যে ১১২ জন শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজারের বেশি।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং ইসরায়েলের নকশা করা। তার মতে, দুর্ভিক্ষ থামানো সম্ভব, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।

জাতিসংঘ জানিয়েছে, গাজার পাঁচ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই মারাত্মক দুর্ভিক্ষে ভুগছেন এবং আরও এক মিলিয়নের বেশি মানুষ জরুরি খাদ্যসংকটে রয়েছেন।

ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জরুরি ভিত্তিতে নিরাপদ খাদ্য ও ওষুধ সরবরাহের করিডর খোলার দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

১০

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১১

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১২

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১৩

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৪

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৫

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৬

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৭

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৮

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৯

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২০
X