কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি দেশ ছেড়েছেন বলে থাই গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে।

পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদীয় ভোটের এক দিন আগে এবং আদালতের রায়ের আগে তিনি দেশত্যাগ করলেন। ওই রায়ে তাকে জেলে পাঠানো হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোট ১৫ বছর স্ব-আরোপিত নির্বাসনে কাটানো ধনকুবের থাকসিনের প্রস্থান এমন এক সময়ে ঘটল, যখন তার প্রতিষ্ঠিত ক্ষমতাসীন ফিউ থাই দলের জোট সরকার অস্থিরতার মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের হাউস ভোটের আগে প্রতিদ্বন্দ্বী দলের কাছ থেকে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশটি।

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট থাকসিনের সঙ্গে সম্পর্কিত একটি মামলার রায় দেবে, যেখানে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে; যা তিনি ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসার পর চিকিৎসার কারণে হাসপাতালে থাকায় তার পুরো আটকাদেশ এড়িয়ে গিয়েছিলেন।

থাকসিনের চলে যাওয়া নিশ্চিত করা সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে কারণ তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি ছিল না। ফিউ থাইয়ের একজন মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাটমন্ট্রি রয়টার্সকে বলেছেন, তিনি থাকসিনের দেশত্যাগের বিষয়ে অবগত নন। তবে তিনি বলেছেন যে থাকসিনকে দেশত্যাগ করতে নিষেধ করার আদালতের কোনো নির্দেশনা নেই।

অন্যদিকে ফিউ থাই পার্টির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, থাকসিন মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন এবং শুক্রবার থাইল্যান্ডে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এর আগে জুলাইয়ের শুরুতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য পেতংতার্ন সিনাওয়াত্রাকে। কম্বোডিয়ার এক সিনিয়র নেতাকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে তাকে বহিষ্কার করা হয়। এরপর দেশটির সাংবিধানিক আদালতও পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পক্ষে রায় দেয়। এর মধ্য দিয়ে বড় ধাক্কা খায় সিনাওয়াত্রা পরিবারের রাজনীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X