কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল ট্যুরিজমে চমক এনেছে সুহা ট্র্যাভেলস থাইল্যান্ড

মেলায় সুহা ট্র্যাভেলস থাইল্যান্ডের কর্মীরা। ছবি : কালবেলা
মেলায় সুহা ট্র্যাভেলস থাইল্যান্ডের কর্মীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের ১৩তম মেলায় সুহা ট্র্যাভেলস থাইল্যান্ড নিয়ে এসেছে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক। থাইল্যান্ডের ১৫টি নাম করা হসপিটালের সেবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি। তিন থেকে পাঁচ কার্যদিবসে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নানা ধরনের সুবিধা নিয়ে হাজির হয়েছে সুহা ট্র্যাভেলস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াব আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্ট বিটিটিএফ ঘুরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। মেলায় সুহা ট্রাভেলসের স্টল নম্বর দ্বিতীয় তলার সেলিবেরিটি হলের ৩১, ৩২, ৪৩, ৪৪।

সুহা ট্র্যাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, অত্যাধুনিক চিকিৎসাসেবার জন্য বিশ্বব্যাপী থাইল্যান্ড খুবই জনপ্রিয়। থাইল্যান্ডের হাসপাতালগুলো বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমরা চেষ্টা করেছি ১৫টি নাম করা হসপিটালের তিন শতাধিক ডাক্তার এবং বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসতে।

তিনি বলেন, সুহা ট্র্যাভেলসের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা করা হয়। শুধু তাই নয় এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী এবং ওষুধ টিকেট ও থাকার ব্যবস্থাও করা হয়। ইতোমধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। এই প্রতিষ্ঠানের সার্ভিসের কারণে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশের মানুষদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।

ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরে সুকুম্ভিত সই-১১তে রয়েছে নিজস্ব ফার্মেসি এবং অফিস। থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজম কিংবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত ব্যাপারে যে কোন সেবা পেতে নিজস্ব হটলাইন রয়েছে প্রতিষ্ঠানটির। +৬৬৯৬৭৮০৪৩৪৭, +৬৬৯৭০৩০৯৭৬২ নম্বরে যে কোনো প্রয়োজনে সেবা গ্রহণ করা যায়। অথবা ভিজিট করতে পারেন www.suhatrip.com ওয়েবসাইট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X