কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাশিয়া ও আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন। কয়েক মাস আগে মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর এটি রুশ কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রথম সরাসরি বৈঠক।

বৈঠকে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান— আফগানিস্তানের যুদ্ধোত্তর পুনর্গঠনে সহায়তা করার এবং দেশের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার।

‘মস্কো ফরম্যাট’ নামে আয়োজিত এই বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ল্যাভরভ তালেবান সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, তালেবান নিজ দেশে ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক শাখার সঙ্গে লড়াই করছে এবং মাদক পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থার ওপর জারী নিষেধাজ্ঞা এবং দেশটির রাষ্ট্রীয় সম্পদ জব্দ করার নীতিকেও সমালোচনা করেন। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়া এবং দেশটির পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা করা জরুরি।’

ল্যাভরভ সতর্ক করে বলেন, আফগানিস্তান বা এর প্রতিবেশী দেশে কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘বিদেশি সামরিক হস্তক্ষেপ কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনে, তা ইতিহাস থেকে আমরা জানি। সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।’

বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও ভারত, ইরান, পাকিস্তান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ৫টি মধ্য-এশীয় প্রজাতন্ত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আফগানিস্তানে মস্কোর কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেই।

তালেবান ২০২১ সালে পশ্চিমাদের সহায়তাপুষ্ট সরকারকে উৎখাত করে দ্বিতীয়বার ক্ষমতায় আসে। এরপর তারা নিজেদের মতো করে কঠোর ইসলামি আইন কার্যকর করে। ২০২৫ সালের জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের ইসলামিক আমিরাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র’ হিসেবে উল্লেখ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X