কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ১৮ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভেনি। আজ বৃহস্পতিবার সকালেও ভবনগুলো থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে; কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখাও জ্বলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, ৪৫ জন গুরুতর আহত এবং ২৭৯ জন নিখোঁজ রয়েছেন।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বুধবার (২৬ নভেম্বর) রাতে হতাহতের তথ্য জানান। ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের প্রয়োজন, তাদের জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টায়ও চারপাশে কালো ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কমপ্লেক্সের মোট আটটি ভবনের মধ্যে চারটি পুরোপুরি পুড়ে গেছে, তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন সম্পূর্ণ নেভাতে আজও সারা দিন সময় লাগতে পারে।

বিবিসি জানায়, ভোর থেকেই অনেক বাসিন্দা ঘটনাস্থলে এসে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখছেন। আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনা গুরুতর হওয়ায় ফায়ার সার্ভিস পাঁচ মাত্রার সতর্কতা জারি করে—যা তিন দশকের মধ্যে হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তার কারণে আশপাশের ১৩টি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। সূত্র : বিবিসি, রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X