কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম

বাজারে শীতের সবজি। ছবি : সংগৃহীত
বাজারে শীতের সবজি। ছবি : সংগৃহীত

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতারা এ কথা জানিয়েছেন।

বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বেগুনের দাম ১০০-১২০ টাকা। অন্যান্য বছরগুলোতে দেখা যায়- শীতের মধ্যে বেগুনের দাম নেমে আসে ৪০-৬০ টাকায়।

প্রতিটি মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপির দাম ৪৫-৫৫ টাকা। নতুন আসা এক কেজি শিমের দাম এখন ১০০ টাকা বা তারও বেশি। সবুজ শিম ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি নতুন আলু বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে- বরবটি বাজারভেদে ৭০-৮০ টাকা, ঢেড়স ও পটোলের দাম প্রতিকেজি ৫০-৭০ টাকা। মিষ্টি কুমড়া প্রতিটি ৮০-১০০ টাকা।

মালিবাগ বাজারে ক্রেতা নাজমুল কবীর বলেন, বেশকিছু দিন হলো বাজারে শীতের সবজি এসেছে। কিন্তু দাম এখনো অনেক চড়া। আগের বছরগুলোতে এ সময়ে সবজির দাম অনেক কম থাকত।

কারওয়ান বাজারের আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, মাসখানেক আগে অস্বাভাবিক বৃষ্টিতে অনেক স্থানে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সারা দেশ থেকে ঢাকায় সবজির সরবরাহ এখনো সেভাবে শুরু হয়নি। স্বাভাবিক হতে ৭-১০ দিনের মতো সময় লাগবে।

বাজারে ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকার মধ্যে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X