মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

সুলতান মিয়া। ছবি : সংগৃহীত
সুলতান মিয়া। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া কারাগারে মারা গেছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা কারাগারে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। বুধবার রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১০

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১১

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১২

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৩

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৪

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৫

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৬

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৭

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৮

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৯

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

২০
X