স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি-পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।

বিপিএলের ১২তম আসর নিয়ে পরিকল্পনা আবারও বদলালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর তারিখ থেকে ভেন্যু—সব ক্ষেত্রেই এলো নতুন সমন্বয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিপিএল–১২ এর প্লেয়ার ড্রাফট।

১৯ ডিসেম্বর বিপিএল শুরু এবং ১৬ জানুয়ারি ফাইনাল হওয়ার কথা থাকলেও তাতে এসেছে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হবে বিপিএলের পরবর্তী আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখান থেকেই শুরু হবে প্রথম পর্ব। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, আর শেষ পর্ব হবে ঢাকায়। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর।

বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X