চবি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

সংবাদ সম্মেলনে কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস -এর উদ্যোগে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘Marine Fisheries & Blue Innovations : Safeguarding Ocean Harmony’। এতে বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। এ সময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

‘সমুদ্রের সম্প্রীতি রক্ষা’ মূল প্রতিপাদ্য সামনে রেখে সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ ও টেকসই নীল অর্থনীতি গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এ সম্মেলনে। বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি ও সমুদ্র সম্পদের ওপর বাড়তি চাপের প্রেক্ষাপটে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় উদ্ভাবনী, বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতি বিকাশই সম্মেলনের প্রধান লক্ষ্য।

কার্বন ও জলবায়ু পরিবর্তন প্রশমন, সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও নীতি-শাসন, দায়িত্বশীল জলজ চাষ ও টেকসই সি-ফুড উৎপাদন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও নীল অর্থনীতিতে এর ভূমিকা, মোহনা, উপকূলীয় ও মহাসাগরীয় জৈব-ভূ-রসায়ন প্রক্রিয়া, নীল খাতে সার্কুলার অর্থনীতি : নীতি, সহযোগিতা ও অর্থায়নসহ সমুদ্র স্বাস্থ্য প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলনে সাতটি মূল উপ-বিষয়কে কেন্দ্র করে এ আয়োজন হবে।

আসন্ন সম্মেলন সম্পর্কে পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন বলেন, ‘আমরা চাই চবির শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলুক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে তারা যেন বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে এটাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X