সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

উদ্ধার হওয়া মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার ফারজানা ইসলাম। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার ফারজানা ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহী জেলা পুলিশের সহায়তায় উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের আইসিটি বিভাগ এসব হারানো ফোন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার ফারজানা ইসলাম এসব ফোন হস্তান্তর করেন।

সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেন। প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তারা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ৬০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩টি, স্যামস্যাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স দুইটি, আইটেল দুইটি, টেকনো চারটি, ওপ্পো ছয়টি , ওয়ালটন একটি, সেম্ফনি একটি, মটোরোলা তিনটি, জিডিএল একটি, নাথিং একটি ও গুগল পিক্সেল একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X