রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র ফের চালু হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুকোশিমা বিপর্যয়ের পর ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া আবার চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। রয়টার্সের বরাতে জানা গেছে, কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ উদ্যোগ নিয়েছে।

নিগাতা প্রদেশে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রে সাতটি চুল্লি রয়েছে। এর সম্মিলিত উৎপাদনক্ষমতা ৮.২ গিগাওয়াট। ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর ফুকোশিমা ট্র্যাজেডির কারণে জাপানের বেশিরভাগ পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়।

টেপকো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টি পুনরায় চালুর উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১৪টিতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়া চালু হলে সচল চুল্লির সংখ্যা বাড়বে।

তবে স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এক জরিপে নিগাতার ৬০ শতাংশ মানুষ এখনই কেন্দ্রটি চালুর বিপক্ষে মত দিয়েছেন।

টেপকো কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করেই কেন্দ্রটি চালু করা হবে এবং ফুকোশিমার মতো দুর্ঘটনা আর ঘটবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X