কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং এ ধরনের একতরফা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মন্তব্য করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যারা ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই ঘোষণাকে তিনি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

এ ঘোষণার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, শুল্ক ও বাণিজ্যযুদ্ধে কেউ লাভবান হয় না। তিনি বলেন, চাপ ও হুমকির মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। চীন নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়াও। দেশ দুটি জানিয়েছে, শুল্ক আরোপের বিষয়টি স্পষ্ট হলে তারা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটি মূলত চীনেই তাদের অপরিশোধিত তেল রপ্তানি করে। তুরস্ক, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতও ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

বিশ্লেষকদের মতে, ইরানে চলমান অস্থিরতা ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই এই শুল্ক হুমকি নতুন করে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X