কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চীনের মোকাবিলায় তাইওয়ানের অত্যাধুনিক সাবমেরিন

তাইওয়ানের তৈরি সাবমেরিন উদ্বোধন। ছবি : এপি
তাইওয়ানের তৈরি সাবমেরিন উদ্বোধন। ছবি : এপি

চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার তাইওয়াানকে মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির সাবমেরিন নির্মাণ করেছে তাইওয়ান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বন্দরনগরী কাওশিউংয়ে সাবমেরিনটির উদ্বোধন করেন। খবর রয়টার্স।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেন, ‘আমাদের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এর আগেও নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরির কথা ভেবেছি আমরা। তবে বিষয়টি প্রায় অসম্ভবই ছিল, তার পরও আমরা এটি সম্ভব করেছি। এ সময় তিনি তাইওয়ানের জাতীয় পতাকা উড়িয়ে সাবমেরিনের উদ্বোধন করেন।

তাইওয়ানের সামরিক কর্মকর্তারা জানান, নিজস্ব প্রযুক্তির এ সাবমেরিনটি ডিজেল ও বিদ্যুৎ শক্তিকে জ্বালানি ব্যবহার করা হবে। এটি নির্মাণে ১৫৪ কোটি ডলার ব্যয় হয়েছে। কয়েকটি ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষে এটিকে ২০২৪ সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

কর্মকর্তারা জানান, নির্মিত এ সাবমেরিনটি হাইকুন নামে নামকরণ করা হয়েছে। চীনা লোকগাথা অনুসারে হাইকুন একটি মাছের নাম। এটি পানিতে বসবাস করলেও আকাশে উড়ার ক্ষমতা রয়েছে। তাইওয়ান আগামীতে ১০টি সাবমেরনি নিয়ে বিশাল বহরের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে তাদের আরও একটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে।

তাইওয়ানের সাবমেরিন প্রকল্পের প্রধান অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, এসব সাবমেরিন নির্মাণের লক্ষ্য হলো তাইওয়ানকে ঘিরে ফেলে চীনের আক্রমণ রুখে দেওয়া এবং নৌ অবরোধ অকার্যকর করে দেওয়া। এ জন্য তাইওয়ান সাবমেরিন প্রল্পে মনযোগ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X