রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

খামেনি ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
খামেনি ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত হেনেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্রের কিছু অংশ এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, এ ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো) সক্রিয়ভাবে কাজ করেছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহ চলছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X