কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুখোমুখি বৈঠকে বসছেন শি-বাইডেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মাসে মুখোমুখি বৈঠকে বসছেন। সান ফ্রান্সিসকোতে নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপিইসি) শীর্ষ সম্মেলনে তাদের এই বৈঠক হতে পারে। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

তবে বাইডেন-শির বৈঠকের বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত না করলেও শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে এক বৈঠকের পর দেওয়া রিডআউটে বলা হয়েছে, দুই দেশের নেতার এই বৈঠক নিয়ে দুপক্ষই একসঙ্গে কাজ করছে। বর্তমানে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।

এবারের যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বিভিন্ন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।

বৈঠকে বাইডেনকে ওয়াং বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উইন-উইন সহযোগিতা—এই তিন নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও স্থিতিশীল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ চীন। এ ছাড়া এর আগের দিন ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকেও একই কথা বলেছেন ওয়াং।

সবশেষ গত বছর বালিতে জি-২০ সম্মেলনের এক ফাঁকে বৈঠকে মিলিত হয়েছিলেন শি ও বাইডেন। এরপর তাদের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। হোয়াইট হাউসের মতো শি-বাইডেনের বৈঠকের বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X