কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৭:০৪ এএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিক্রি হচ্ছে সুস্বাদু পাথর ভাজি

পাথর ভাজি। ছবি: সংগৃহীত
পাথর ভাজি। ছবি: সংগৃহীত

চীনে ভাজি করে বিক্রি করা হচ্ছে নুড়ি পাথর। মূলত পাথরের সঙ্গে মজাদার মসলা মিশিয়ে ভাজি করে এটি তৈরি করা হয়। এটি চীনের অন্যতম ঐতিহ্যবাহী এক খাবার। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

নুড়ি পাথরগুলো ভাজার পর তা চুষে এর ভেতরকার মসলাদার স্বাদটি উপভোগ করা হয়।

নুড়ি পাথরের খাবারটি আঞ্চলিকভাবে ‘সুওডিউ’ নামে পরিচিত, যার অর্থ ‘চোষা ও ফেলে দেওয়া’। মূলত এটি চীনের হুবেই প্রদেশের ঐতিহ্যবাহী খাবার।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাথর ভাজা নামক খাবারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রাঁধুনি নুড়ি পাথর ফ্রাই প্যানে নিয়ে তাতে মরিচ তেল ঢেলে দেন। পরবর্তী ধাপে পাথরগুলোর ওপর রসুনের সস ছিটিয়ে দেওয়া হয়। তারপর এতে রসুন, লবঙ্গ এবং কুচি করা মরিচ মিশিয়ে ভাজতে থাকেন।

রাঁধুনি জানান, ওই অঞ্চলে খাবারটি অনেকটা অ্যালকোহলের মতোই জনপ্রিয়। এক বক্স ভাজা নুড়ি পাথরের দাম প্রায় ২.৩০ মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X