কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই চির প্রতিদ্বন্দ্বীর বৈঠকে কী পেল বিশ্ব?

জো বাইডেন, শি জিনপিং
জো বাইডেন, শি জিনপিং

বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই এবার এক বনে হাঁটতে দেখা গেল দুই বাঘকে। বলছিলাম বিশ্বের দুই পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের জো বাইডেনের কথা। বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মুখোমুখি বৈঠকে বসেন এই দুই রাষ্ট্রপ্রধান। আলোচনা করেন দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় থেকে শুরু করে গাজায় চলমান যুদ্ধ নিয়েও। প্রবল প্রতিদ্বন্দ্বী এই দুই নেতার আলোচনা থেকে কী পেল বিশ্ব রাজনীতি? আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন ও ফেন্টানাইল উৎপাদন কমিয়ে আনার ব্যাপারে একমত হন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় নতুন চীন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হলে তার সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাক্ষাৎ করার কথাও জানানো হয়।বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপ নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সময় তাইওয়ানের অন্তর্ভুক্তি নিয়ে প্রয়োজনে শক্তি প্রয়োগের বার্তা দেওয়ার পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সমরাস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানান শি। তবে তাইওয়ানের স্থিতিশীলতার প্রতি আবারও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বাইডেন। এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে চীনের সহায়তা চান বাইডেন। আহ্বান করেন ইরানের সঙ্গে চীনের সম্পর্কের প্রভাব ব্যবহার করার। মূলত গাজা যুদ্ধকে কেন্দ্র করে চলমান হামলা মোকাবিলায় চীনের দ্বারস্থ হতে একপ্রকার বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, পৃথিবী দুইটি রাষ্ট্রের সফলতা অর্জনের জন্য যথেষ্ট বড়। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি নিয়ে চীনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জানান, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা কখনোই সংঘাতে রূপ নেওয়া প্রত্যাশিত নয়। পাশাপাশি বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়েও জিনপিংয়ের সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে জানান বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X