কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ
জাপানে বিমানে আগুন

এখনো ৫ আরোহী নিখোঁজ, উদ্ধার ৩৭৯

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর একটি যাত্রীবাহী বিমানে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বিমানে ক্রু ও যাত্রী মিলিয়ে ৩৭৯ জন আরোহী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে অন্য আরেকটি বিমানের পাঁচ আরোহী এখনো নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জাপানি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর জাপান এয়ারলাইন্সের বিমানটি অন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। ওই বিমানটি জাপানি কোস্টগার্ডের ছোট একটি বিমান। বিমানের ছয় যাত্রীর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনো পাঁচ জন নিখোঁজ রয়েছেন।

এনএইচকে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, বিমানের জানালা ও নিচ থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। রানওয়েতেও আগুন ধরে গেছে। অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পার হলেও এখনো বিমানে আগুন জ্বলছে।

আগুন ধরে যাওয়া বিমানটির নাম জেএএল ৫১৬। এটি হোক্কাইডো থেকে দুর্ঘটনার ঘণ্টা দুয়েক আগে উড্ডয়ন করেছিল।

জাপানি কোস্টগার্ড বলছে, তাদের বিমানটি ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোটো উপদ্বীপে ত্রাণসহায়তা পৌঁছে দিতে নিগাতা বিমানবন্দরে যাচ্ছিল। তবে কীভাবে এবং কখন দুটি বিমানের সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

টোকিও বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X