কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩, আহত ২৮

দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি : রয়টার্স
দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পশ্চিম জাভায় কমিউটার ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের মধ্যে দুই ব্যক্তি চাপা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। এ ছাড়া দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

সম্প্রচারমাধ্যম মেট্রো টিভি ও কম্পাস টিভির প্রতিবেদনে দেখা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের দুর্ঘটনাকবলিত ট্রেনটি থেকে বের করার জন্য চেষ্টা চলছে। দুঘটনায় সেখানে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

দেশটির উদ্ধারকারী সংস্থার প্রধান হেরি মারান্তিকা বলেন, দুই মধ্যে চাপা পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে। তবে তারা জীবিত আছে কিনা তা তিনি জানাননি।

ইন্দোনেশিয়ার প্রাদেশিক পুলিশের মুখপাত্র টম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় জাভা প্রদেশের সিকালংকাতে ধান ক্ষেতের কাছ এ ‍দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের বগি উল্টে যায়। ফলে অনেকে হতাহত হয়েছেন ।

পুলিশের এ মুখপাত্র জানান, নিহত তিনজনই ট্রেনের কেবিন ক্রু ছিলেন। এ ছাড়া ট্রেন থেকে ৪৭৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্রেনের সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় ট্রেনের পরিচালনাকারী সংস্থা পিটি কাই ও স্থানীয় সরকার জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X