ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে আহতরা হলেন— সেলিম মিয়া (৩৫), অজকরুনি মিয়া (৪৫), ছনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ (২৫), মাহবু্র (৩৪), পাবেল (২৬), ইকবাল মিয়া (৫১) ও সালমান ফরাজি (১৭)। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এদের মধ্যে গুরুতর আহত সবুজ মিয়া, সাদ্দাম মিয়া ও সালমান ফরাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ ফুটবল খেলায় উপজেলার মধ্যেরচর কলেজ পাড়া ফুটবল একাদশ ও ভাটিকৃষ্ণনগর ফুটবল একাদশ অংশ নেয়। খেলা চলাকালে ভাটিকৃষ্ণনগর যখন পরপর দুটি গোল দেয় এরই উত্তেজনার জেরে দু’পক্ষের লোকজনের মধ্যে মাঠেই মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় নেতারা পরিস্থিতি সামাল দেন।

পরে শনিবার (১০ জানুয়ারি) সকালে মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য লোকজন বৈঠকে বসলে মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ ৩ ঘণ্টা সংঘর্ষ চলার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ কালবেলাকে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মধ্যচর গ্রামের দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও জানান, এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X