কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পুরোনো ছবি
পুরোনো ছবি

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকি ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করে। সম্প্রতি কিম জং উনের দেশ মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠালে এই উত্তেজনা আরও বাড়ে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে মাঝারি পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। রোববার (১৪ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার অতিক্রম করে দেশটির পূর্ব উপকূলে গিয়ে পড়ে।

অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার ওপর দিয়ে উড়ে গিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল বলে মনে হচ্ছে। জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় পিয়ংইয়ংয়ের সমালোচনা করেছে দেশটি।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে পিয়ংইয়ং। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাশিয়া সফর করবেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। গত বৃহস্পতিবার কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুশ তিনটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X