কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

কিম জং উনের বিরুদ্ধে চালানো চাঞ্চল্যকর ড্রোন মিশন ফাঁস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার গুরুতর এক অভিযোগ উঠেছে। আর এটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, প্রেসিডেন্ট ইউন সোক ইয়ল গত বছর ইচ্ছকৃতভাবে উত্তর কোরিয়ায় ড্রোন অভিযান চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে উসকে দিতে চেয়েছিলেন। কারণ এমনটি হলে, পরিস্থিতি স্বাভাবিক করার অজুহাতে তিনি দক্ষিণ কোরিয়ায় জরুরি সমরিক শাসন চাপিয়ে দিতে পারতেন।

এমনই স্পর্শকাতর বিভিন্ন তথ্য সম্প্রতি একজন দক্ষিণ কোরিয় উচ্চপদস্থ সেনা কর্মকর্তার ফোন থেকে উদ্ধার করা হয়েছে। আর সেটি নিয়েই এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনীতির মঞ্চে। নোটগুলো দেখে স্পষ্টই মনে হয়েছে, ইউন সোক ইচ্ছকৃতভাবে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চেয়েছিলেন। প্রসিকিউটররা বলছেন, ওই নোটে একটি অস্থির পরিবেশ সৃষ্টির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে পুরো ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে।

উত্তর কোরিয়া গত অক্টোবরেই দাবি করেছিল, দক্ষিণ কোরিয়ার ড্রোন রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশে ঢুকে তাদের প্রচারপত্র ফেলেছে। তখন অনেকেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও, এবার ফাঁস হওয়া তথ্যে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। উত্তর কোরিয়ার গণমাধ্যমেও ওই সময়ে একটি ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছিল, যেগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রোনের মতো দেখতে বলেই বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল বলছে, ড্রোন অভিযানের পেছনে যদি সত্যিই উসকানি দেওয়ার উদ্দেশ্য থেকে থাকে, তাহলে সেটা ছিল রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার মতো একটি অপরিণামদর্শী আচরণ। প্রসিকিউটররা আরও নিশ্চিত করেন, নোটে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, দেশটির ২টি পরমাণু স্থাপনা এবং কিম জং উনের ব্যক্তিগত অবকাশযাপন কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত ছিল। যদি ড্রোন থেকে সত্যি সত্যিই এসব স্থাপনায় কোনো ধরনের হামলা চালানো হতো তবে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না।

এর মাঝেই উঠে এসেছে গত বছরের সেই রাতের কথা, যে রাতে ইউন সামরিক শাসন জারি করেছিলেন। সেনারা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে ব্যাপারটি কয়েক ঘণ্টার মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দেশটির সংসদ সদস্যরা একজোট হয়ে সব বাধা অতিক্রম করেন এবং ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট ইউন সোক ইয়লের আদেশ বাতিল করেন। পরে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়, যা গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়।

ওই ঘটনার পরপর প্রেসিডেন্ট ইউন ও তার সাবেক দুই প্রতিরক্ষা কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়। বর্তমানে বিভিন্ন অভিযোগে তারা দেশটিতে বিচারাধীন রয়েছেন। যদিও প্রেসিডেন্ট ইউন সোক বারবার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। কিন্তু তদন্তে খুঁটিনাটি প্রকাশ পাওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এবার অস্থিরতার বাতাস বইতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X