কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চীনের জনসংখ্যা আরও কমলো

পুরোনো ছবি
পুরোনো ছবি

চীনের জনসংখ্যা আরও কমেছে। ২০২২ সালের মতো সদ্য বিদায়ী ২০২৩ সালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জনসংখ্যা কমেছে। ফলে দেশটির জনমিতি নিয়ে চ্যালেঞ্জ আরও বাড়ল। এমনকি দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির জনসংখ্যা কমে ১৪০ কোটি ৯০ লাখে ঠেকেছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় ২০ লাখ ৮ হাজার কম। তবে জনসংখ্যা কমলেও চীনের অর্থনীতির আকার ২০২২ সালের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশের মতো।

জনসংখ্যা কমার পাশিপাশি জন্মহারও প্রতি হাজারে কমে ৬ দশমিক ৩৯ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যাটি ১৯৪৯ সালের পর সর্বনিম্ন। ২০২৩ সালে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। এর আগের বছর এই সংখ্যাটি ছিল ৯৫ লাখ ৬০ হাজার।

এ ছাড়া ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সমন্বয়ে গঠিত দেশের কর্মশক্তিও কমেছে। তবে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে।

এর আগে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমে ছিল। গত ৬০ বছরে তখন প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমে। এ ছাড়া গত বছরই ভারতের কাছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X