কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চীন-কিরগিজস্তানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

চীন ও কিরগিজস্তানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত এবং ঘরবাড়ি ধসে গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনের ভূমিকম্প প্রশাসনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ৯ মিনিটে কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘান হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির পাহাড়ি এলাকায়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার ভেতরে।

জিনজিয়াংয়ের ভূমিকম্পবিষয়ক সংস্থা বলেছে, ভূমিকম্পের কেন্দ্রটি উশি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। কেন্দ্রস্থলের চারপাশের ২০ কিলোমিটার এলাকার মধ্যে পাঁচটি গ্রাম অবস্থিত। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সকাল ৮টা পর্যন্ত ৪০ বার আফটারশক রেকর্ড করা হয়েছে।

চীনা সামাজিক মাধ্যম উইবো ব্যবহারকারীরা বলছেন, শক্তিশালী এই ভূমিকম্প উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপর রেল চলাচল বন্ধ করে দেয় জিনজিয়াং রেলওয়ে বিভাগ।

ভূমিকম্প আঘাত হানার পর পর বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সাড়াদান কার্যক্রম শুরু করেছে চীনের ভূমিকম্প প্রশাসন। দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধারকারী দল পাঠানোর কথাও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রতিবেশী কাজাখস্তানে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। আরও আফটারশক হতে পারে এমন আশঙ্কায় প্রচণ্ড ঠান্ডায় ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিয়েছেন দেশটির সবচেয়ে বড় শহর আলমাটির বাসিন্দারা। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১০

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৩

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৪

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৭

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৮

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৯

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

২০
X