কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভারী তুষারপাতে নিহত ১৫

আফগানিস্তানে ভারী তুষারপাতে নিহত ১৫

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত তিন দিনের ভারী তুষারপাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) আফগান তোলো নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

মানুষের প্রাণহানি ছাড়াও এবারের তুষারপাতে ব্যাপক হারে গবাদিপশু নিহত হয়েছে। ইতিমধ্যে ১০ হাজারের মতো গবাদিপশু নিহত হয়েছে বলে জানিয়েছে তোলো নিউজ।

সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির মানুষের মধ্যে বিদ্যমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তুষারপাত চলছে। খুব ভয়াবহভাবে তুষার পড়ছে। মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেননা তাদের গবাদিপশু মারা যাচ্ছে। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। খুব কম যানবাহন চলাচল করছে।

ইতিমধ্যে এই বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ে কমিটি গঠন করেছে আফগান সরকার। মানুষকে সহায়তা দেওয়ার পাশাপাশি গবাদিপশুর মালিকদের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দিকে মনোযোগ দেবেন কমিটির সদস্যরা। ইতিমধ্যে বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব ও হেরাত প্রদেশে পশু মালিকদের সহায়তার জন্য পাঁচ কোটি আফগান মুদ্রা বরাদ্দ দেওয়া হয়েছে।

তালেবান সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহ উদ্দিন মুস্তাইন বলেছেন, সব প্রদেশে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি অবরুদ্ধ সড়ক খোলা, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষকে খাবার ও পশুখাদ্য বিতরণ এবং ভারী তুষারপাতে আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X