কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিঙ্গাপুরে অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (০৮ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এটি সিঙ্গাপুরের টেঙ্গাই বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পাইলটের এখনো জ্ঞান রয়েছে। তিনি হাঁটতে পারছেন। তবে তার চিকিৎসা চলছে। তিনি ছাড়া অন্য কেউ দুর্ঘটনায় আহত হননি।

মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর পাইলট জরুরি পদ্ধতি অবলম্বন করে পদক্ষেপ নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নত বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল।

এর আগে ২০১০ সালে দেশটির একটি সামরিক হেলিকপ্টার ইঞ্জিনের সমস্যার কারণে একটি আবাসিক এলাকার কাছে খোলা মাঠে জরুরি অবতরণ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X