কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) অঙ্গরাজ্যের পুলভিল এলাকায় এই বিমান দুর্ঘটনা ঘটে। সূত্র: ফক্সফোর

মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ তিনজন আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের একটি বিমান। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।

স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে। এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে চার জন ক্রু সদস্য ছিলেন। তারা চার জনই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X