কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক

উদ্ধার অভিযান ও লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত
উদ্ধার অভিযান ও লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদের বহনকারী বিমান দুর্ঘটনার ঘটনায় তুরস্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিমানটি স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঙ্কারার হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ডাসল্ট ফ্যালকন-৫০ মডেলের জেটটি হায়মানার আকাশসীমায় থাকাকালে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল, এরপরই সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান জানান, বিমানটি আকাশযান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। এরপর বিমানটিকে পুনরায় এসেনবোয়া বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অবতরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে জরুরি অবতরণের জন্য নিচে নামার সময় বিমানটি রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, হায়মানার আকাশে হঠাৎ এক বিস্ফোরণের মতো ফুলকি ছড়িয়ে পড়ে।

এদিকে তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানান, আঙ্কারার প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এক তুর্কি কর্মকর্তা বলেন, তদন্তের প্রাথমিক প্রতিবেদনে লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।

লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্তে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি প্রতিনিধিদল আঙ্কারায় পাঠানো হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X