কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

জান্তার হেলিকপ্টার ভূপাতিতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

কেআইএ কর্তৃক ভূপাতিত একটি হেলিকপ্টার। পুরোনো ছবি
কেআইএ কর্তৃক ভূপাতিত একটি হেলিকপ্টার। পুরোনো ছবি

মিয়ানমারের জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। শনিবার (১৮ মে) সকালে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াইংমাও টাউনশিপে জান্তার একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে কেআইএ। বিদ্রোহী গোষ্ঠীটির এ হামলায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির তথ্যানুসারে, কেআইএ ও তার মিত্ররা ৩২১ পদাতিক ব্যাটালিয়নের হেডকোয়ার্টার ও জান্তার ১০টি আউটপোস্টে হামলায় চালিয়েছে। শনিবার ওয়াইংমাও টাউনশিপে এ হামলা চালানো হয়।

কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু ইরাবতিকে বলেন, আমরা যোদ্ধাদের দ্বারা জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিতের খবর শুনেছি। তবে আমাদের সেনারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

গোষ্ঠীটি জানিয়েছে, ২০২১ সালে অভ্যুত্থানের সময় থেকে একটি যুদ্ধবিমানসহ অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা। কর্নেল নাও বলেন, শনিবার সকালে কেআইএ ওয়াইংমাওয়ের জান্তার দুটি আউটপোস্ট ও পেট্রলপোস্ট দখলে নিয়েছে।

কেআইর হামলা চালানো শেউ নিয়াংবিন গ্রামের এ হেডকোয়ার্টার ও ১০ আউটপোস্ট ওয়াংমাও-মাইটকিনা সড়কের লাগোয়া। এটি কেআইএর সদর দপ্তর লাইজা শহরকে সংযুক্ত করেছে। এর আগে কেআইএ ও তার মিত্র গোষ্ঠী গত ৫ ও ৬ মে অন্যতম আউটপোস্ট গাইডন এবং কয়েকটি শক্তিশালী ঘাঁটি দখল করে।

গত কয়েক মাস ধরেই বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। বিদ্রোহীরা বলছেন, যে কোনো মূল্যে তাদের ভূখণ্ড থেকে জান্তা বাহিনীর পতন ঘটাতে চান তারা। ফিরিয়ে আনতে চান নিজেদের শাসনব্যবস্থা।

২০১৭ সালে রাখাইনে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয় ১০ লাখের বেশি রোহিঙ্গা। সাত বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X