কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ফের ভয়াবহতা, থাইল্যান্ডে পালাচ্ছে মানুষ

নদী সাঁতরে পালাচ্ছে মানুষ। ছবি : সংগৃহীত
নদী সাঁতরে পালাচ্ছে মানুষ। ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের তোপের মুখে কোথাও টিকতে পারছে না মিয়ানমার সেনাবাহিনী। নিয়ন্ত্রণ হারাচ্ছে একের পর এক এলাকা। এতেই মাথা নষ্ট অবস্থা জান্তা বাহিনীর। রাখাইনসহ আশপাশের রাজ্যগুলোতে সুবিধা করতে না পেরে এবার থাইল্যান্ড সীমান্তে অভিযানে নেমেছে দেশটির হাজার হাজার সেনা।

শনিবার সকালে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের পূর্ব সীমান্তে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চালানো হচ্ছে বিমান হামলাও। এতে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছেন অন্তত দুই শতাধিক বাসিন্দা। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত ১১ এপ্রিল সীমান্তবর্তী প্রধান বাণিজ্য শহর মিয়াবতী দখল করে প্রতিরোধ যোদ্ধা এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। ঘটনাটি সামরিক জান্তার জন্য একটি বড় ধরনের ধাক্কা ছিল। এই ঘটনার পর থাই-মিয়ানমার সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে আশ্রয় নেন প্রায় ২০০ জান্তা সেনা। তাদের লক্ষ্য করে শনিবারের এই হামলার পরিচালনা করে বিদ্রোহীরা।

থাই-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলির শব্দ শুনেছেন তারা।

থাই গণমাধ্যমগুলো বলেছে, ৫ এপ্রিল থেকে দুই শতাধিক সেনা সীমান্তবর্তী একটি সেতু ক্রসিংয়ে আশ্রয় নিয়েছিল। তাদের লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী ৪০ মিলিমিটার মেশিনগান ব্যবহার করেছে এবং ড্রোন থেকে অন্তত ২০টি বোমা ফেলেছে। তবে এই হামলায় কতজন সেনা মারা যায় সেই তথ্য পাওয়া যায়নি।

সীমান্তের এই অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা বলেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। প্রয়োজনে তার দেশ মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।

গত কয়েক মাস ধরেই বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। বিদ্রোহীরা বলছেন, যেকোনো মূল্যে তাদের ভূখণ্ড থেকে জান্তা বাহিনীর পতন ঘটাতে চান তারা। ফিরিয়ে আনতে চান নিজেদের শাসনব্যবস্থা।

২০১৭ সালে রাখাইনে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয় ১০ লাখের বেশি রোহিঙ্গা। সাত বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X