কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মিম বানানো ভাইরাল কুকুর ‘কাবোসু’ মারা গেছে

ভাইরাল কুকুর কাবোসু। ছবি : সংগৃহীত
ভাইরাল কুকুর কাবোসু। ছবি : সংগৃহীত

মুখাবয়বের এক্সপ্রেশনের জন্য ইন্টারনেটে তুমুল জনপ্রিয় কুকুর ‘কাবোসু’ মারা গেছে। শুক্রবার কুকুরটির মালিক তা জানিয়েছেন। খবর এনবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, কাবোসু শিবা ইনু কুকুর ইন্টারনেট মিমে অভিনয় করে আলোচনায় আসে। বিশ্বব্যাপী তার ছবি ভাইরাল হয়। লাখ লাখ কন্টেন্টে তা ব্যবহার করা হয়।

কুকুরটির মালিক আতসুকো সাতো (৬২)। তিনি জাপানের চিবার সাকুরা শহরের কিন্ডারগার্টেন শিক্ষক। শুক্রবার তার ব্লগে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি তাকে আদর করার সময় সে চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আমি মনে করি, কাবো-চান বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল এবং আমি সবচেয়ে সুখী মালিক ছিলাম।’

তিনি আরও লেখেন, রোববার কুকুরটির অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। এ দিন বিদায়ী পার্টির আয়োজন করবেন তিনি। সবাইকে নিয়ে কুকুরটিকে বিদায় দেবেন।

কাবোসুর সামান্য পার্শ্ব-চোখের চেহারার একটি ছবি ২০১৩ সালের দিকে টাম্বলার এবং বিভিন্ন অনলাইন চ্যাটরুমে ভাইরাল হয়। এটি সামাজিক ওয়েব যুগের সবচেয়ে আইকনিক এবং স্বীকৃত ছবিগুলোর মধ্যে একটি।

কাবোসুর মুখ অসংখ্য সামাজিক পোস্টে প্রদর্শিত হয়েছে। এমনকি ২০২১ সালে ৪ মিলিয়ন ডলারে ছবিটি বিক্রি হয়েছিল।

এদিকে একপর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের প্রচারে ব্যবহার শুরু হয়। কুকুরটিই হয়ে ওঠে ডোজকয়েনের প্রতীক।

কুকুরটির মৃত্যুর খবরে ডোজকয়েনও মর্মাহত। তারা সমবেদনা জানিয়ে লিখেছে,‘কাবোসু আমাদের সবার বন্ধু এবং অনুপ্রেরণা। সে কেবল সুখ ও সীমাহীন ভালোবাসা বুঝত। বিশ্বজুড়ে কুকুরটির প্রভাব অপরিমেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X