কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনার দামও ছাড়িয়ে গেল যে পাখির পালক

হুইয়া পাখির পালক। ছবি : সংগৃহীত
হুইয়া পাখির পালক। ছবি : সংগৃহীত

প্রকৃতিতে বাসস্থানের বিস্তৃতিতে বাড়ছে নানা প্রজাতির প্রাণীর বিলুপ্তি। প্রাণীদের এ আবাসস্থল অবক্ষয়ের প্রধান কারণ কৃষি, শহুরে বিস্তৃতি, খনি ইত্যাদি। পরোক্ষভাবে অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এছাড়াও, কীটনাশকের ক্রমবর্ধমান বিষাক্ততা একটি প্রজাতিকে খুব দ্রুত মেরে ফেলে। যে কোনো মহামারি একটি প্রজাতি বিলুপ্ত করে দিতে পারে। এ ছাড়াও কোনো প্রাণী বিলুপ্তির পেছনে অতিরিক্ত শিকারেরও প্রভাব রয়েছে।

এমনই বিলুপ্ত হওয়া নিউজিল্যান্ডের ওয়াটেলবার্ড প্রজাতির একটি পাখির নাম হুইয়া। এ পাখি বিলুপ্তির ইতিহাস দীর্ঘ। সর্বশেষ দেখা যায় ১৯০৭ সালে। ধারণা করা হচ্ছে, ১৯২০–এর দশক পর্যন্ত এ পাখি জীবিত ছিল।

সুদর্শন আর চমৎকার গানের গলা ছিল হুইয়ার। যা মুগ্ধ করত পথচারীদের। দেখতে গায়ের রং ছিল কালো। তবে লম্বা লেজের শেষ অংশ ছিল সাদা ছোপ। যা আকৃষ্ট করত সবাইকে।

ধর্মীয় বিশ্বাসেও এ পাখির ছিল কদর। বিশেষ করে মাওরিদের কাছে হুইয়া ছিল পবিত্র পাখি। গোত্রপ্রধান এবং মর্যাদাশালী ব্যক্তিরাই কেবল এ পাখির পালক পরিধান করতে পারতেন। মূলত ইউরোপীয়দের আগ্রাসী মনোভাবে পাখিটির বিলুপ্তি ঘটে। কারণ নিউজিল্যান্ডে ইউরোপীয়রা আসার পর হুইয়া পাখি শিকার বেড়ে যায়।

এ হুইয়া পাখির একটি পলক নিউজিল্যান্ডে বিক্রি হয়েছে ২৮ হাজার ৩৬৫ মার্কিন ডলারে (৪৬ হাজার ৫২১ নিউজিল্যান্ড ডলার)। যা প্রমাণ করে বিলুপ্ত হওয়া এ পাখির পালকটি কতটা বিরল ও মূল্যবান। এছাড়াও নিলামে এখন পর্যন্ত যত পাখির পালক বিক্রি হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে দামি পালক এটি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে বিক্রি (নিলামে) হওয়া এ পাখির পালকটির ওজন ছিল ৯ গ্রাম। ফলে দেখা যাচ্ছে যে, এটি সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। গোল্ড ব্রোকার থেকে পাওয়া তথ্যানুসারে, প্রতি গ্রাম সোনার দাম এখন ১২৭ মার্কিন ডলার। সেখানে প্রতি গ্রাম হুইয়া পাখির পালকের দাম পড়েছে ৫ হাজার ১৬৯ মার্কিন ডলার। যদিও হুইয়া পাখির পালকটি কোথায় পাওয়া গেছে তা জানা যায়নি।

সূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X