কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপিকে হত্যা করে তারই জামা পরে বেরিয়েছিল কসাই জিহাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলকাতার নিউটাউনে একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর লাশের টুকরোগুলো ব্যাগেজে করে নিয়ে নিউটাউনের ভাঙড় এলাকার নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়।

নৃশংস এই হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের বরাতে আজ মঙ্গলবার (২৮ মে) হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারের দেহ টুকরো টুকরো করার পর তারই টি-শার্ট পরে বেরিয়ে যায় কসাই জিহাদ।

সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, খুন করার পরে রাজারহাটের ফ্ল্যাটে ওই সাংসদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা ৪.৩ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকি তার (এমপির) টি-শার্ট পরেই সেই কসাই বেরিয়ে যায়।

মহম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সে নেপালে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। তার বয়স ২৪ বছর। জিহাদ পুলিশকে জানিয়েছে, ১৩ মে সারারাত ধরে এমপির দেহ কাটতে হয়েছিল। কাজ করার সময় তাদের মদ খেতে হয়েছিল। পরের দিন জিহাদ এমপির জামা পরেই বেরিয়ে যায়। কারণ তার জামায় রক্তের দাগ লেগে ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকেল ৩টা নাগাদ ওই সাংসদ ফ্ল্যাটে ঢোকে। তখন তার সঙ্গে ছিল ফয়জল ও শিমূল ভুঁইয়া। মডেল শিলাস্তি রহমান সে সময় ছিল ওপরতলায়।

এমপি হত্যার ঘটনায় শিলাস্তির ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সূত্র বলছে, খুনের সময় কলকাতায় ছিলেন শিলাস্তি। তবে তিনি সম্ভবত খুনের সময় ওই ঘরে ছিলেন না। শিলাস্তি নিজেও দাবি করেছেন, তিনি এই খুনের ব্যাপারে কিছুই জানতেন না।

খবরে বলা হয়েছে, এই খুনের মূল হোতা আখতারুজ্জামান শাহিন। তার সঙ্গে ওই সাংসদ আনোয়ারুল আজীম আনারের ব্যবসায়িক সম্পর্ক ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১০

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১১

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১২

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৪

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৫

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৬

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৭

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৮

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

২০
X