কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিস্ফোরিত মাঝ-আকাশেই

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। পুরোনো ছবি
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। পুরোনো ছবি

সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে এ পরীক্ষায় সফল হতে পারেনি দেশটি। বুধবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা জানান, বুধবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে তা উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আহে দক্ষিণ সীমান্তের দিকে একটি ময়লাভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এ ঘটনার জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন বিমানবন্দর তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে পিইংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিস্তারিত বিশ্লেষণ করছে।

দেশটির এক কর্মকর্তা বলেন, হাইপারসনিক বলে মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে। তবে উৎক্ষেপণের পর এটি প্রায় ২৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

জাপানের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আছড়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X