কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চীন যাচ্ছেন পুতিন, পরিকল্পনায় তুরস্ক-ভারত সফরও

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা। গতকাল মঙ্গলবার পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। খবর মার্কিন বার্তা সংস্থা এপির।

ইউরি উশাকভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো বলছে, চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড ফোরামের সময় বেইজিং সফরে যাবেন পুতিন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়াকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে চীন।

উশাকভ আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে পুতিন তুরস্ক সফরের পরিকল্পনাও করছেন। তবে এ সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এ ছাড়া আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-টোয়েন্টি জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে পুতিন সশরীরে অংশগ্রহণ করবেন, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে প্রেসিডেন্ট পুতিন ঠিক কীভাবে এ সম্মেলনে যোগ দেবেন তা এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন উশাকভ।

গত মার্চে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‍ওই সফরে চীন ও রাশিয়ার সম্পর্ক নবযুগে প্রবেশ করেছে বলে ঘোষণা দিয়েছিলেন শি। শির সফরের সাত মাস পর চীন সফরে যাচ্ছেন পুতিন।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেছিলেন দুই নেতা। তারও আগে ২০২২ সালের বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় শির সাথে দেখা করেছিলেন পুতিন।

চীন ও রাশিয়া কৌশলগত মিত্র। সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব ও সহযোগিতা ‘সীমাহীন’ বলে দাবি করে থাকে মস্কো ও বেইজিং। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় দুদেশের এই সম্পর্ক আরও গভীর হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X