কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ৪৭ হাজার মানুষের মৃত্যু

তীব্র দাবদাহ থেকে বাঁচার চেষ্টায় দুই তরুণী। ছবি : সংগৃহীত
তীব্র দাবদাহ থেকে বাঁচার চেষ্টায় দুই তরুণী। ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে গত বছর ইউরোপে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) স্পেনের বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ মহাদেশের দক্ষিণ অঞ্চলের দেশগুলোর অবস্থা সবচেয়ে খারাপ ছিল। সেখানে মৃত্যুহারও ছিল বেশি। গবেষণায় ৩৫টি দেশের তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে বেশি মানুষ মারা গেছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালে সারা বিশ্ব তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে। সে সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। তবে মহাদেশটিতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় মৃত্যুর হার কমে। এ ছাড়া দেশগুলোর সরকার হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষায় নানা উদ্যোগ নেয়।

আইএসগ্লোবালের প্রতিবেদনে বলা হয়, উষ্ণতা মোকাবিলায় পদক্ষেপ না নিলে ২০২৩ সালে মহাদেশটিতে গরম মহামারী দেখা দিত। আরও হাজারো মানুষ মারা যেতেন। বিশেষ করে বয়স্ক মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X