বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য, গোপন ‘দুই ছেলের’ সন্ধান

রুশ প্রেসিডেন্ট ও তার গোপন প্রেমিকা। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ও তার গোপন প্রেমিকা। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরোনো। সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে তার গোপন দুই ছেলে রয়েছে।

মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবায়েভার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয়, তার ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন এ সাময়িকীর দাবি, পুতিনের এ দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠছেন। প্রকাশ্যে তারা একদম চলাচল করেন না। এমনকি বাবা-মায়ের সঙ্গে তেমন দেখা করারও সুযোগ পান না তারা।

পুতিনের মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮) নামে দুই মেয়ের বিষয়টি প্রকাশ্য। মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেন তিনি। তবে ২০১৪ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

২০০৮ সাল থেকে পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয় বলে দাবি দোসিয়ের সেন্টারের। ওই সময়ে তাদের দুই ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে লাগানো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।

দোসিয়ের সেন্টারের দাবি, মস্কোর প্রাসাদে তারা দুই ছেলে বসবাস করেন। তাদের সঙ্গে কোনো সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় তাদের।

এর আগে গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন ও কাবায়েভা তাদের ছেলেদের জন্য বিশাল বাংলো কিনেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X