কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপের ঘোষণা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়াকে ঠেকাতে একজোট ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে একসঙ্গে নানা বিধিনিষেধ আরোপ করছেন তারা। এমন পরিস্থিতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১১ সেপ্টম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে কৌশল হিসেবে ইউরেনিয়াম, টাইটানিয়াম বা নিকেলজাতীয় পণ্য রপ্তানি সীমাবদ্ধ করার কথা ভাবছেন রুশ প্রেসিডেন্ট। এজন্য তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, বিদেশে পণ্য বাজারজাত করার ক্ষেত্রে তার ভাবনা হলো সরকারের বিদেশি বাজারে সরবরাহের ওপর কিছু বিধিনিষেধ সম্পর্কে চিন্তা করা উচিত। তবে এমনটি করা হলে দেশের নিজস্ব কোনো ক্ষতি হবে কি না সেটিও বিবেচনা করা হচ্ছে।

পুতিন বলেন, আমাদের জন্য বেশকিছু পণ্যের সরবরাহ সীমাবদ্ধ করা হয়েছে। ফলে আমাদেরও উচিত তাদের জন্য কিছু বিধিনিষেধ দেওয়া। ইউরেনিয়াম, টাইটেনিয়াম ও নিকেলের নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। তবে নিজের ক্ষতির বিষয়টি খেয়াল করতে হবে।

রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিশ্বে অন্যতম কৌশলগত কাঁচামালের মজুত রয়েছে রাশিয়ার। দেশটির কাছে প্রায় ২২ শতাংশ প্রাকৃতিক গ্যাস, ২৩ শতাংশ স্বর্ণ এবং ৫৫ শতাংশ হীরার মজুত রয়েছে।

তিনি বলেন, কিছু দেশে কৌশলগত রিজার্ভ আবার কিছু দেশে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ক্ষতি না হলে আমরাও বিষয়টি ভাবতে পারি। তবে এ বিধিনিষেধের ক্ষেত্রে উল্লিখিত বিষয় ছাড়াও অন্যকিছুর নাম আসতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X