কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে হবে বাইডেন-জেলেনস্কি বৈঠক

জো বাইডেনের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
জো বাইডেনের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের এবারের বৈঠক জার্মানিতে অনুষ্ঠিত হবে। শনিবার (৫ অক্টোবর) জেলেনস্কি এ তথ্য জানান।

তিনি বলেছেন, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দেবেন তিনি। ফ্রাঙ্কফুর্টের কাছে রামস্টেইনে মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউক্রেনের ৫০টিরও বেশি মিত্র দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের মিলিত হবার কথা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা ১২ অক্টোবর ২৫তম রামস্টেইনের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অংশীদারদের সংকল্প ও ইউক্রেনের শক্তিশালীকরণ দ্বারা রাশিয়াকে থামানো যেতে পারে।

আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের আগেই অস্ত্র ও অর্থের বিশাল সরবরাহ নিশ্চিত করতে চাইছেন জেলেনস্কি। বৈঠকের উদ্দেশ্য জানিয়ে জেলেনস্কি বলেন, স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা আমাদের অংশীদারদের বোঝাব যে, আমাদের শুধু ড্রোনই যথেষ্ট নয়। এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে আরও বড় ধরনের সহায়তা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X