কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনে ‘দানার’ তাণ্ডব, ৫১ জনের প্রাণহানি

বন্যায় আটকে পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত
বন্যায় আটকে পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত

স্পেনে দানার প্রভাবে ভয়াবহ বন্যা হয়েছে। এতে অন্তত ৫২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এর প্রভাবে পূর্ব স্পেনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, মঙ্গলবার থেকে প্রবল বর্ষণের জেরে বুধবার বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্ত অঞ্চলের বিভিন্ন এলাকার বেশিকিছু ভিডিও ছড়িয়ে পগেছে। এতে দেখো গেছে, বন্যার্ত এলাকার বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া পানির স্রোত থেকে রক্ষা পেতে অনেকে গাছে আশ্রয় নিয়েছেন।

ভ্যালেন্সিয়ার গভর্নর জানান, প্র‌ত্যন্ত এলাকাগুলো বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এলাকাগুলো লোকজনের কোনো খোঁজ মিলছে না।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরাও এলাকাগুলোতে যেতে পারছেন না।

সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় মাদ্রিদ থেকে বার্সোলোনার বিভিন্ন শহরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া স্কুল ও অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্পেনের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে উদ্ধারকাজ পরিচালনার জন্য জরুরি পরিষেবায় নিয়োজিতদের সহযোগিতায় কয়েক ইউনিট সেনা মোতায়েন করেছে।

স্পেনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ভ্যালেন্সিয়ায় লাল সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দ্রুত বর্ষণ না থামলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X