কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে চায় রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া তার জনসংখ্যা বৃদ্ধির জন্য অভিনব এক পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে একটি ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার প্রস্তাব।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত নিনা ওসতানিনা, যিনি রাশিয়ার সংসদের পরিবার সুরক্ষা ও পিতৃত্ব-মাতৃত্ব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান। তিনি এই প্রস্তাব পর্যালোচনা করছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের ফলে বিপুল পরিমাণ সেনা হারানোর পর রাশিয়া এখন আগাম পরিকল্পনা করতে চাচ্ছে যাতে ভবিষ্যতে জনবলের অভাব না ঘটে। ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা, পুতিনের শক্তিশালী সমর্থক, জানান যে নারীদের প্রজনন হার বাড়ানোর জন্য বিশেষ টেস্টের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া আরও কিছু প্রস্তাব রাখা হয়েছে, যেমন রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা এবং আলোর ব্যবস্থা বন্ধ রাখার প্রস্তাব, যাতে দম্পতিরা একসাথে সময় কাটানোর সুযোগ পান। এ ছাড়া, বাড়িতে থাকা নারীদের জন্য আলাদা ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।

বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানেই রাত কাটানোর জন্য আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাবও তুলে ধরা হয়েছে।

এদিকে, পুতিনের মতে, ‘রাশিয়ায় সন্তান নেওয়ার সংখ্যা বৃদ্ধি করা জরুরি।’ তিনি জানিয়েছেন, অতীতে রাশিয়ার পরিবারগুলো ৭-৮ সন্তান নিত, আর এখন সেই প্রথা ফিরিয়ে আনা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X