বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে ছাড়াই শান্তি আলোচনা, জেলেনস্কি কি মানবেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা চলছে। তবে এতে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন সরকারের সূত্র মতে, আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে এই আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি অংশ নেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ জানিয়েছেন, কিয়েভের প্রতিনিধিরা আলোচনা করবে। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় থাকছে না। এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। ইউরোপীয় নেতারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে প্যারিসে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজন করেছে।

গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয় ওয়াশিংটন। বিভিন্ন পক্ষ এখন আলাদা বৈঠক করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি আলোচনা শুরু করেছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও অংশ নেবেন। এর আগে, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপ হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে করা কোনো শান্তিচুক্তি তিনি চান না। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন না। সূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X