কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৯:১৮ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদে অবতরণের আগেই ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মুখে রুশ চন্দ্রযান

গত ১০ আগস্ট প্রথবমারের মতো লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করে রাশিয়া। ছবি : সংগৃহীত
গত ১০ আগস্ট প্রথবমারের মতো লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করে রাশিয়া। ছবি : সংগৃহীত

চাঁদে অবতরণের আগে লুনা-২৫ নামে রাশিয়ার চন্দ্রযানে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ দেখা দিয়েছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। খবর আলজাজিরা।

প্রায় ৫০ বছর পর গত ১০ আগস্ট স্থানীয় সময় শুক্ররাব রাত ২টা ১০ মিনিটে ভোস্টোচনি কসমোড্রোম থেকে প্রথবমারের মতো লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করে রাশিয়া। এরপর গত বুধবার মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামীকাল সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানটির অবতরণ করার কথা। এরই মধ্যে মহাকাশযানটিতে এমন পরিস্থিতি দেখা দিল।

শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রসকসমস জানিয়েছে, চন্দ্রাভিযানের সময় স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। এ কারণে স্টেশন থেকে সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি চন্দ্রযান পাঠালেও আধুনিক রাশিয়া এই প্রথম কোনো মহাকাশযান পাঠায়। এই মহাকাশযানটি শতভাগ রুশ প্রযুক্তি দিয়ে তৈরি।

চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করবে রুশ চন্দ্রযানটি। এতে এমন সব যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো চাঁদের মাটি, প্লাজমা ও ধুলা থেকে বিভিন্ন বিরল খনিজ ও পানির উৎস সন্ধানে কাজ করবে। এটি অন্তত এক বছরের মতো চাঁদে অবস্থান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X