কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নবী (সা.)-র চুল মোবারক সংরক্ষিত আছে রাশিয়ার মসজিদে!

নবী (সা.)-র চুল মোবারক নিয়ে আসা হচ্ছে মস্কোর ক্যাথেড্রাল মসজিদে। ছবি : সংগৃহীত
নবী (সা.)-র চুল মোবারক নিয়ে আসা হচ্ছে মস্কোর ক্যাথেড্রাল মসজিদে। ছবি : সংগৃহীত

বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দিদার লাভের আশা করে। মৃত্যুর আগে অন্তত একবার হলেও মহানবী (সা.)-কে স্বপ্ন দেখতে চায়। সবার সেই সৌভাগ্য না থাকলেও মহানবী (সা.) ব্যবহৃত জিনিসপত্র কিংবা তার সঙ্গে সম্পর্ক থাকা যে কোনো জিনিস নিয়ে আগ্রহের কমতি নেই। তেমনই একটি জিনিস হলো নবী (সা.)-র চুল মোবারক।

রাশিয়ার রাজধানী মস্কোর ক্যাথেড্রাল মসজিদে সংরক্ষণ করে রাখা হয়েছে এই চুল মোবারক। চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ মসজিদটির উদ্বোধন উপলক্ষে এ চুল মোবারক উপহার দিয়েছেন। ২০১৫ সালের ০৮ অক্টোবর এটি জনসম্মুখে প্রদর্শন করা হয়।

শক্ত একটি কাচের কেসিংয়ের ভেতর রাখা হয়েছে নবীজীর চুল মোবারক। মস্কো ক্যাথেড্রাল মসজিদে এই চুল মোবারক নিয়ে আসেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাউইল গায়নেতদিন। এই মসজিদেরই স্থায়ী সংগ্রহশালায় এই চুল মোবারক থাকবে বলেও জানান তিনি। মহানবী (সা.)-র চুল মোবারক সংরক্ষিত থাকার কারণে এই মসজিদটি সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিভিন্ন ধর্মীয় ছুটির দিন ও বিশেষ দিনে এই চুল মোবারক প্রদর্শন করা হয়। ভেঙে ফেলার চার বছর পর ২০১৫ সালে পুনরায় চালু করা হয় মস্কো ক্যাথেড্রাল মসজিদ। তখনই এই চুল মোবারক প্রদর্শন করা হয়। পুনর্নির্মাণের পর এই মসজিদে এখন ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।

উদ্বোধনের পর এই মসজিদে ঈদুল আজহার নামাজও অনুষ্ঠিত হয়েছে। আগের তুলনায় মসজিদের বর্তমান ভবনটি ২০ গুণ বড়। রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৪ শতাংশই মুসলিম। তাদের মধ্যে প্রায় ৩ লাখ মুসলিম মস্কোয় বাস করেন। ক্রমবর্ধমান এই মুসলিম জনগোষ্ঠীর জন্য মস্কোয় আরও বেশ কয়েকটি মসজিদ রয়েছে।

মস্কো ক্যাথেড্রাল মসজিদ শহরটির সপ্তম মসজিদ। আরও বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার মুসলিম ধর্মীয় নেতাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X