বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে চিঠি হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বগুড়া-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের অনুরোধ করা হলো।

চূড়ান্তপত্র হস্তান্তরকালে দলীয় প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মো. শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরও বলেন, সোনাতলা ও সারিয়াকান্দিতে কোনো বিভেদ নেই, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। বগুড়া বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বগুড়ার উন্নয়নের রূপকার তারেক রহমানের প্রতি বগুড়ার মানুষের আস্থা ও ভালোবাসা সবসময় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১১

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১২

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৩

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৪

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৫

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৮

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৯

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

২০
X