কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ছবি : সংগৃহীত

ইউক্রেনের শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক । তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ন্যাটো মিত্রদের পাশে দাঁড়াতে এবং ইউক্রেনের ওপর কোনো অন্যায় শান্তির চাপ না দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের ওপর প্রভাব ফেলতে হবে।

বেয়ারবক সতর্ক করে বলেছেন, কিয়েভের সম্মতি ছাড়া রাশিয়াকে ইউক্রেনীয় ভূখণ্ড দেওয়ার কোনো চুক্তি ব্যর্থ হবে। তিনি আরও বলেন, একটি মিথ্যা শান্তি, যা ব্ল্যাকমেইল বা আত্মসমর্পণ হিসেবে কাজ করে, তা আসলে শান্তি নয় বরং আরও সহিংসতা সৃষ্টি করবে।

এদিকে রাশিয়ার রোসাটম কোম্পানি ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা করছে এবং এ বিষয়ে স্থান চিহ্নিত করা হয়েছে। ইরান রোসাটমের সঙ্গে শুধু বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণেও সহযোগিতা করতে চায়।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন। নতুন চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন নিযুক্ত হচ্ছেন।

অন্যদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে তাদের হামলা অব্যাহত রেখেছে, যার কারণে জাতিসংঘ উদ্বিগ্ন। গাজায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ৩৫০ বার লঙ্ঘন করেছে, যার মধ্যে মানবিক প্রোটোকল বাস্তবায়নে বাধা দেয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: পার্সটুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X