কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

ক্লাবে তখন কনসার্ট চলছিল, মুহূর্তেই ৫৯ জনের মৃত্যু

উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

উত্তর মেসিডোনিয়ার কচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) ভোররাতে ‘পালস’ নামে ওই ক্লাবে জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকের কনসার্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

ক্লাবটিতে প্রায় ৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন। হঠাৎ মঞ্চের আতশবাজির আগুন সিলিংয়ে লেগে যায়, যা দ্রুত পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এতে ১৫৫ জন আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবটিতে শুধু একটি বহির্গমন পথ ছিল, যার কারণে দর্শকরা দ্রুত বের হতে পারেননি। আতঙ্কিত লোকজন একসঙ্গে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং অনেকে পদদলিত হন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নাইটক্লাবটি ‘লাইসেন্সবিহীন’ ছিল এবং সেখানে ‘অগ্নিনির্বাপক ব্যবস্থার চরম ঘাটতি’ ছিল। এ ঘটনায় কর্তৃপক্ষ ‘১০ জনকে আটক করেছে’, যার মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন।

উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনাকে ‘দেশের জন্য অত্যন্ত শোকাবহ দিন’ বলে মন্তব্য করেছেন। সরকার ‘সাত দিনের জাতীয় শোক’ ঘোষণা করেছে এবং আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

ইউরোপীয় নেতারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলোও আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে। তথ্য: বিবিসি, আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X