কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত বিমানে ছিলেন প্রিগোজিন : রুশ বিমানবাহিনী

ওয়াগনারের বহনকারী বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি
ওয়াগনারের বহনকারী বিধ্বস্ত বিমান। ছবি : এএফপি

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনারের শীর্ষ কর্মকর্তাদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া ওই বিমানের যাত্রী তালিকা ছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তবে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রাশিয়ার বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানে ছিলেন প্রিগোজিন। তিনি পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তবে তা ২৪ ঘণ্টার মধ্যে বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বতিল করেন প্রিগোজিন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া ওই বিমানে সাতজন আরোহী ও তিনজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া ওই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে আশঙ্কা করেছিল রুশ সরকারি বার্তা সংস্থা তাস। এরপর বিষয়টি নিশ্চিত করেছে রুশ বিমান বাহিনী।

এদিকে মস্কোর এই বিমান বিধ্বস্তের ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘(রাশিয়ায়) কী ঘটেছে, তা আমি জানি না। তবে আমি আশ্চর্য হয়নি। রাশিয়ায় এমন কিছু ঘটে না, যেখানে পুতিনের হাত নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১০

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১২

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৫

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৬

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৭

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৮

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৯

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২০
X