কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউরোপবিরোধী প্রার্থী কারোল নাভরোস্কি

নির্বাচনে জয় পাওয়া প্রার্থী কারোল নাভরোস্কি। ছবি : সংগৃহীত
নির্বাচনে জয় পাওয়া প্রার্থী কারোল নাভরোস্কি। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ইউরোপীয় ইউনিয়নবিরোধী জাতীয়তাবাদী প্রার্থী কারোল নাভরোস্কি জয়ী হয়েছেন। তিনি এ নির্বাচনে ৫০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন।

সোমবার (০২ জুন) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাভরোস্কির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ওয়ারশ শহরের মেয়র ও উদারপন্থি প্রার্থী রাফাল ত্রাশকোভস্কি। তিনি এ নির্বাচনে পেয়েছেন ৪৯ দশমিক ১১ শতাংশ ভোট। যদিও রোববার প্রকাশিত একটি এক্সিট পোল ত্রাশকোভস্কির হালকা ব্যবধানে জয়ের পূর্বাভাস দিয়েছিল।

কারোল নাভরোস্কি কে? ৪২ বছর বয়সী নাভরোস্কি একজন ইতিহাসবিদ এবং ন্যাশনাল রিমেমব্রেন্স ইনস্টিটিউট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি প্রচারে জোর দিয়েছিলেন যে, পোলিশদের অর্থনৈতিক ও সামাজিক সুবিধা বিদেশি নাগরিক বিশেষ করে ইউক্রেনীয় শরণার্থীদের চেয়ে অগ্রাধিকার পাবে। তিনি ‘পোল্যান্ড ফার্স্ট’ শীর্ষক জাতীয়তাবাদী অবস্থান নিয়েছেন।

নাভরোস্কি অতীত জীবনের নানা বিতর্ক রয়েছে। এরমধ্যে অন্যতম হলো একজন পেনশনভোগীর কাছ থেকে ফ্ল্যাট নেওয়া কিংবা সংঘটিত মারামারিতে অংশ নেওয়ার স্বীকারোক্তি। এসব বিষয় তার নির্বাচনের শেষ পর্যায়ে বিতর্কের জন্ম দিয়েছিল। তবুও তিনি নির্বাচনে জয় পান।

প্রেসিডেন্টের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব পোল্যান্ডে পার্লামেন্টের হাতেই বেশিরভাগ রাজনৈতিক ক্ষমতা রয়েছে। তবে প্রেসিডেন্টের হাতে বিল ভেটো করার ক্ষমতা রয়েছে, যা সরকারের সংস্কারমূলক পদক্ষেপে বড় বাধা হতে পারে। নির্বাচনের ফলে গর্ভপাত আইন সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা ইত্যাদি বিষয়ে সরকারের পরিকল্পনা থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাভরোস্কি দেশটির প্রধান বিরোধী দল ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) সমর্থনে লড়াই করেছেন। তিনি আগের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুজার পথ অনুসরণ করবেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭১.৩১ শতাংশ, যা প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার জন্য রেকর্ড।

সাবেক প্রেসিডেন্ট ডুডা এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ধন্যবাদ! প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এই টার্নআউটের জন্য। নাগরিক দায়িত্ব পালনের জন্য। পোল্যান্ডের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার জন্য। বিজয়ীকে অভিনন্দন! দৃঢ় থাকো পোল্যান্ড!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১১

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১২

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৩

ফুটবলের ওপারে

১৪

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

১৫

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

১৬

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

১৭

খেলতে পারবেন না নেইমার

১৮

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১৯

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

২০
X